নিহত বিল্লাল হোসেন ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভবানীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুকের ফিসারির পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান প্রতিবেশী বিল্লাল মিয়া। একপর্যায়ে ইউপি সদস্য ফারুক মিয়ার ছোট ভাই খলিল মিয়া ঘাস কাটতে বাধা দেন বিল্লালকে। এতে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় খলিল মিয়া কাঁচি কেড়ে নিয়ে বিল্লাল মিয়ার বুকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে বিল্লাল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, বিল্লাল মিয়াকে হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।
ফুলবাড়িয়া থানার ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি।