নিহতরা হলেন- আ. ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। এ সময় হত্যাকারী তালেব গণপিটুনিতে মারা যান।
স্থানীয়রা জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে একই গ্রামের মাদকসেবী তালেম মিয়ার (৩৫) কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেব সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপান তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং ঘাতক তালেবের লাশও হাসপাতালে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।