শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলুয়ার হাওরের হামহামির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী এবং নিখোঁজ মল্লিকা বেগম তাদের নাতবউ।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জগন্নাথপুর থেকে একই পরিবারের ৬ জন নৌকাযোগে দিরাই উপজেলায় যাচ্ছিলেন। এ সময় নলুয়ার হাওরে প্রবল বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝিসহ ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও বাকি দুইজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও বৃদ্ধার প্রতিবন্ধী নাতবউ মল্লিকা বেগম নিখোঁজ রয়েছেন।
দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি আজিজুর রহমান বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।