ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সকালে জেলা শহরের ট্যাংকের পাড়ের সামনে ডাস্টবিন পরিষ্কার করার সময় কর্মীরা কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নবজাতকের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, ট্যাংকেরপাড়ের আশপাশে অনেক হাসপাতাল রয়েছে। কেউ হয়তো রাতে অবৈধ গর্ভপাত করে লাশ ডাস্টবিনে ফেলে যান। পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করে আঞ্জুমানের মাধ্যমে দাফনকাজ সম্পূর্ণ করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)