ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত দিয়ে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৪
সীমান্ত দিয়ে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এমন একটি তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলা বাজার ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।

জানা গেছে, সুনামগঞ্জের সব সীমান্ত এলাকায় প্রতিনিয়ত কঠোর নজরদারি মধ্যে রেখেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে এই জেলার দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী নামক সীমান্ত এলাকা দিয়ে ২৭৫ কেজি ইলিশ ভারতে পাচার করার সময় বিজিবি অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্ত এলাকায় মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে মাছগুলো জব্দ করা হয়।

Advertisement

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলা বাজার ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, সকালে অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ইলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!