ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রেসিপি: আনারসি ইলিশ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ৭ সেপ্টেম্বর ২০২৪
রেসিপি: আনারসি ইলিশ
ফাইল ছবি

এই সময় ভরপুর ইলিশের মৌসুম। তাই ইলিশ দিয়ে তৈরি হয় নানা ধরনের পদ। যেমন: সর্ষে বাটা দিয়ে, ভাপা, পাতুরি— ইলিশের এই পদগুলি প্রতি বর্ষায় ঘুরিয়ে-ফিরিয়ে খাওয়া হয়ই। তবে ইলিশ দিয়ে ভিন্ন রকম কিছু বানাতে চাইলে বানিয়ে ফেলুন আনারসি ইলিশ। রইল সহজ রেসিপি।

উপকরণ:

  • ইলিশ মাছ - ৬ পিস
  • লবণ - স্বাদমতো
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • আনারসের রস - ১ কাপ
  • আনারসের টুকরা - আধা কাপ
  • পেঁয়াজ বাটা - ৩ টেবিল চামচ
  • রসুন - ৬ কোয়া
  • আদা - ছোট ১ টুকরা
  • কাঁচা মরিচ - ৪ টি
  • তেল - পরিমাণমতো

প্রণালি:

Advertisement

প্রথমে ইলিশ মাছে লবণ আর সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে হালকা করে ভেজে নিন। আদা রসুন আর কাঁচা মরিচ বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে সেই পেঁয়াজের মিশ্রণটি ভালো করে কষিয়ে নিন। মিশ্রণে লবণ দিয়ে নাড়াচাড়া করুন। এবার মশলার মধ্যে আনারসের রস দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঝোল ফুটে এলে তাতে ভাজা ইলিশ মাছ আর আনারসের টুকরো দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ ও আনারসের এই যুগলবন্দি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!