ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ থেকে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে সেয়ারিগোদা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় অভিযান চালায়।
.png)
এ সময় দুইজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি। দূর থেকে বিজিবির উপস্থিতি টের পাওয়া মাত্রই তাদের সঙ্গে থাকা ব্যাগটি ধানখেতে ফেলে দিয়ে তারা পার্শ্ববর্তী গ্রামের ভেতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ধানক্ষেতে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরো জানান, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।