ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিটারের ১৪ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫ জনের পদত্যাগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ৩ সেপ্টেম্বর ২০২৪
নিটারের ১৪ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫ জনের পদত্যাগ
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। এর মধ্যে ৫ জন শিক্ষক অভিযোগের দায় স্বীকার করে পদত্যাগপত্রে সাইন করেছেন।

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে ওই ৫ শিক্ষক পদত্যাগ করেন। এর আগে, গত রোববার থেকে উপজেলার কহিনুর গেট এলাকায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা, যা সোমবার রাত পর্যন্ত ছিল।

এদিকে, ৫ জন শিক্ষক বাদে বাকি শিক্ষকদের নিজেদের দায় স্বীকার করে পদত্যাগপত্রে সাইন করার বিষয়ে চাপ প্রয়োগ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে বাকি কর্মচারী ও কর্মকর্তার বিষয়টি আপাতত কন্সিডার করেছেন তারা।

Advertisement

জানা যায়, গত রোববার দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষকদের পদত্যাগ, সংস্কার ও প্রতিষ্ঠানটিকে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষ জানায়, বিষয়টি প্রতিষ্ঠান পরিচালকসহ অন্যান্য শিক্ষকরা আলোচনার মাধ্যমে সমাধান করতে আশাবাদী।

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো-

১.পরীক্ষা নিয়ন্ত্রক দেলোয়ার হোসনসহ অনিয়মের সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষকের পদত্যাগ দাবি।

২. প্রতিষ্ঠানটির পূর্বের পরিচালক/একাডেমিক এডভাইজার অধ্যাপক মিজানুর রহমানের নামে দুর্নীতি অভিযোগ গঠিত তদন্তে তাকে অব্যাহতি দিয়ে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি বাতিল করে পুনরায় তদন্ত করা।

৩. নিটারে বিভিন্ন সেশনে ক্রমবর্ধমান টিউশন ফি কমিয়ে আনা।

৪. দেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩২টি টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ/টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট অনুমোদনের অপেক্ষায় আছে। নিটারকেও যেন এই প্রকল্পের আওতায় বিবেচনা করার জন্য উদ্যোগ গ্রহণ করা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!