ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাল ওড়না উড়িয়ে দেন নারীরা, যেভাবে রক্ষা পেলেন ট্রেনের ৫ শতাধিক যাত্রী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৩১ আগস্ট ২০২৪
লাল ওড়না উড়িয়ে দেন নারীরা, যেভাবে রক্ষা পেলেন ট্রেনের ৫ শতাধিক যাত্রী
লাল ওড়না (প্রতীকী) ও রেললাইনে ফাঁটল

নাটোরের লালপুরে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে।

শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার আজিমনগর-আব্দুলপুর বল্ব সেকশনের বৃষ্টপুর এলাকায় রেললাইনে ফাঁটল দেখে লাল ওড়না উড়িয়ে দেন স্থানীয় নারীরা। তা দেখে ট্রেনটি থেমে যায়। এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে আজিমনগর-আব্দুলপুর সেকসনের বৃষ্টপুর এলাকায় রেললাইনে ফাটল দেখে স্থানীয় কয়েকজন নারীরা। এ সময় ওই লাইনে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে তারা লাল ওড়না উড়িয়ে দেন। দূর থেকে লাল কাপড় ওড়তে দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন।

Advertisement

আজিমনগর রেওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান বলেন, ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলপথ সংস্কারের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ট্রেন নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!