নিহত সৈয়দ তৈয়বুর রহমান রৌদ্র (২৬) নেত্রকোণার আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের মৃত বণো মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রৌদ্রের শ্বশুর গোড়াই নাজিরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার রাতে রৌদ্র মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলকে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রৌদ্রের মৃত্যু হয়। পরে গোড়াই হাইওয়ে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
.png)
গোড়াই হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।