ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বাসচাপায় নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ২৮ জুলাই ২০২৪
ফরিদপুরে বাসচাপায় নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার ফরিদপুর-বরিশাল মহসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ও তামলা নামক স্থানে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের কালীবাড়ি মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী নারগিছ খাতুন (৩৫) এবং মাদারীপুরের শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২০)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসচাপায় অটোরিকশায় চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নারগিছ খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরেক যাত্রী রত্না ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন।

Advertisement

অন্যদিকে, একই সড়কের তালমা নামক স্থানে একটি বাসচাপায় মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা নামে এক কলেজছাত্র নিহত হন। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!