ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে বাসচাপায় কলেজ শিক্ষিকাসহ নিহত ২

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ৮ জুন ২০২৪
রংপুরে বাসচাপায় কলেজ শিক্ষিকাসহ নিহত ২
ছবি: সংগৃহীত

রংপুরের গংগাচড়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন যাত্রী।

শনিবার (৮ জুন) দুপুর‌ে উপজেলার গঞ্জিপুর ভিন্নজগত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল হোসেন ও কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণী।

জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন। আহত চারজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক দীপা রাণী মারা যান।

Advertisement

গংগাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান মাসুম বলেন, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!