ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সেই শিশু মারা গেছে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৮ জুন ২০২৪
বাসচাপায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সেই শিশু মারা গেছে
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা ক্লাসিক পরিবহনের বাসচাপায় গুরুতর আহত দিয়া মনি মারা গেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় শিশুটির। 

দিয়া মনির মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সঙ্গে থাকা মামা মো. শামীম মিয়া। নিহত দিয়া মনি উপজেলার মির্জাপুর গ্রামের বজলুল হকের মেয়ে। 

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস মোড়ে অনন্যা পরিবহনের বাসচাপায় মাথায় মারাত্মক আহত হয় দিয়া মনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ঢাকা বিমানবন্দর এলাকায় পৌঁছলে মারা যায় দিয়া মনি। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে মির্জাপুর বাইপাস মোড়ের দোকান থেকে ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর জখম হয় দিয়া মনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘাতক বাসটি দুর্ঘটনার পরপরই দ্রুতগতিতে চলে যায়। 

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!