বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশু কিরণ হোসেন কাজিপুর গ্রামের বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে। সে কাজিপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বুধবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কিরণের পায়ে সাপ কামড় দিলে তার ঘুম ভেঙে যায়। বিষয়টি তার বাবা-মাকে জানালেও তারা সাপ দেখতে না পারায় বিষয়টি এড়িয়ে যায়। কোনো সমস্যা হবে না এমন আশা দিয়ে কিরণকে ঘুমিয়ে পড়তে বলেন তারা। তবে রাত সাড়ে ১১টার দিকে কিরণের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার বাবা-মায়ের নজরে আসে। রাতেই তাকে নেয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে হাসপাতালের চিকিৎসকরা কিরণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল আল মারুফ।