ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রান্না করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ৩ জুলাই ২০২৪
রান্না করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
গোখরা সাপ। ফাইল ফটো

চুয়াডাঙ্গার জীবননগরে রান্না ঘরে কাজ করতে গিয়ে সাপের কামড়ে শিলা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। 

নিহত শিলা খাতুন জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের নাছের আলীর স্ত্রী।  

পারিবারিক সূত্রে জানা যায়, শিলা খাতুন তার বাবার বাড়ি ঝিনাইদহ জেলার রঘুনাথপুরে ছিলেন। মঙ্গলবার দুপুরে রান্নাঘরে কাজ করার সময় পাটকাঠির মধ্যে থাকা বিষধর গোখরা সাপ তার হাতে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর দুপুর ২ টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। 

Advertisement

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাপলা খাতুন  বলেন, সাপের কামড়ে শিলা খাতুন নামে এক নারী হাসাপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পর তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।

অপর দিকে, জেলার আলমডাঙ্গায় সাপের কামড়ে মারফত আলী নামে এব যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মারফত আলী আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রেজাউল ইসলামের ছেলে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!