মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে শাকিনুর রহমানের মায়ের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুণ কুমার জোয়ার্দার।
.png)
এর আগে সোমবার (২০ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।
শাকিনুরের বড় ভাই মো. মোশাররফ হোসেন বলেন, ভাইকে হারিয়ে আমরা শোকাহত। এত অল্প বয়সে আমরা ভাইকে হারাতে হবে সেটা কখনোই ভাবিনি, তাকে হারানোর অভাব হয়ত কেউ পূরণ করতে পারবে না, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অল্প সময়ে আমাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ।