প্রায় তিন দিন পর শনিবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীবাহী গাড়ির সংখ্যা কম।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ চৌধুরী।
.png)
লেগুনাচালক জাহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন যানজটের কারণে গাড়ি নিয়ে বের হইনি। আর ঘরে বসে থাকতে পারছি না। আজ সকালে রাস্তায় বের হয়েছি। তবে যাত্রী তেমন নেই।
মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ী তানভির আলম বলেন, গত তিনদিন গাড়ি ঠাঁই দাঁড়িয়ে ছিল। গতকাল শেষ রাত থেকে চলাচল শুরু হয়েছে। গাড়ি চালকেরা অনেক কষ্ট করেছে।
হাইওয়ে পুলিশের ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ চৌধুরী জানান, শনিবার রাত থেকে যানজট নিরসন হয়েছে। ঢাকামুখী লেনে গাড়ি চলাচল করছে। তবে চট্টগ্রামমুখী লেনে মুহুরীগঞ্জ ও লেমুয়ায় এখনো পানি রয়েছে, তাই এই লেনে চলাচল বন্ধ রয়েছে। পানি কমে গেলে এই লেনে গাড়ি চলাচল শুরু হবে।