শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস শুক্কুর বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের ওপর দিয়ে যাওয়া বন্যার পানির স্রোতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতরিয়ে বেঁচে গেলেও হাবিব পানির স্রোতে ভেসে গিয়ে মারা যায়।
.png)
বরইতলী ইউপি চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।