শনিবার দুপুর ১২টার দিকে জেলার শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত স্পেকট্রা সোলার পার্ক লিমিটেডের ৩৫ মেগাওয়াট বিশিষ্ট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এমন কথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত বছরগুলোতে অনেক অনিয়ম হয়েছে। ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করা হয়েছিল। এ আইনের মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই আগের সরকারের খাতিরের লোককে প্রকল্পগুলো দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বেশি মূল্যে এই বিদ্যুৎ কেনাও হয়েছে। বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে বকেয়া টাকাগুলো আমরা দিতে পারছি না।
.png)
উপদেষ্টা আরো বলেন, প্রতি বছর এই খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এরআগে বেশি দামে বিদ্যুৎ কেনায় এ সমস্যা হয়েছে। কম দামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদের সবাই ধৈর্য ধারণ করতে হবে। আমাদের কাছে আলাদিনের চেরাগ নেই। ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে আমরা সবখাতে বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করবো।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।