মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
নিহত সবুরি বেগম ছোট ভাটবাউর এলাকার মৃত নায়েব আলীর স্ত্রী।
.png)
জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে সেটা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের স্বজনদের নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেন তিনি।