আটককৃতরা হলেন- চাঁদপুর সদরের দক্ষিণ আশিকাটির মো. ইয়াকুবের ছেলে মো. শাখাওয়াত (২২), মতলব দক্ষিণের উত্তর উপাদীর মজিব খানের ছেলে মো. ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপদ্দি গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন (২২), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাহাপাড়ার আমিন উদ্দিনের ছেলে মো. আশিক (২৪), মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মো. জামাল প্রধান (২৩), মোস্তফাপুরের বাবুল মুন্সির ছেলে মো. সাইফুদ্দিন রনি (২৪), কুমিল্লার দউিদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯), মাইথারদিয়ার মৃত ধনু মিয়ার ছেলে মো. সোহাগ (২৬) ও চাঁদপুর সদর উপজেলার দাসদী (শেখ বাড়ি) গ্রামের বাবুল মোল্লার ছেলে আল আমিন (২৫)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলাজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ৯ জনকে সন্দেহজনকভাবে মাইক্রোবাসে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের আচরণে সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করে সেনা সদস্যদের খবর দিলে থানায় নিয়ে আসেন।
.png)
মতলব উত্তর ওসি আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা সন্দেহজনক ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করে।