ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরের শীর্ষ সন্ত্রাসী শুটার সজীব আটক 

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৫, ২২ আগস্ট ২০২৪
নাটোরের শীর্ষ সন্ত্রাসী শুটার সজীব আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করেছে পুলিশ। আটক সজীব নাটোর সদরের দত্তপালা এলাকার মো. রাইজুলের ছেলে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বনপাড়া বাজার বাইপাস এলাকার জনৈক রিংকুর বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ।

Advertisement

এলাকাবাসী জানায়, আজ বিকেল ৩টার দিকে তারা জানতে পারেন যে, রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় তারা ওই বাড়ি ঘেরাও করেন। এরপর বাড়ির ভেতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও দু’জন পালিয়ে যায়।

স্থানীয় জনতা দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে মারধর করেন। বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশের অফিসার ফোর্স উপস্থিত হয়ে অচেতন অবস্থায় সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাড়ির মালিক রিংকু, শুটার সজীবের ভাই শাকিল লোকজনের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে গেলে দু’জন ব্যক্তির হাতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে।

উল্লেখ্য, শীর্ষ সন্ত্রাসী সজীব হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখমসহ অনেক মামলার পলাতক আসামি। তার মধ্যে উল্লেখযোগ্য দত্তপাড়া যুবলীগ নেতা হাসান হত্যার প্রধান আসামি সে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!