সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরে তীব্র বাতাসে দরিয়া নগর থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ২০টি বিদ্যুতের খুঁটি মাটিতে হেলে পড়েছে। এতে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন সেখানে যায়। তারা যান চলাচলের জন্য খুঁটিগুলো সরানোর তৎপরতা চালাচ্ছে। কিন্তু বৃষ্টি হওয়ায় তাতে বেগ পেতে হচ্ছে।
কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি বলেন, মেরিন ড্রাইভ সড়কে প্রায় ২০টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। আমরা তা সরানোর জন্য কাজ করছি। শহরের পরিস্থিতি ভালো আছে।
.png)
গত শনিবার থেকে কক্সবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৯০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান।