প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যায়। একপর্যায়ে গাছটি উপড়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছের ডালপালা ভেঙে পড়লে চালক আহত হন। তবে অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। গাছ উপড়ে পড়ায় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছটি সরিয়ে নেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দফতরের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ার খবর পেয়ে সেখানে একটি টিম পাঠানো হয়। তারা গাছটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।
.png)