শুক্রবার রাতে চট্টগ্রাম শহরে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন ধরেই ডাকাতের আতঙ্কে তারা একালাবাসী মিলে পাহারার ব্যবস্থা করছে। আজও এর ব্যতিক্রম হয়নি। পাহারা দেওয়ার সময় শুক্রবার রাতে চট্টগ্রামের এক বাড়িতে ডাকাত ঢুকে পরে। পরে এলাকাবাসী জানতে পারলে তাদের ধরতে সেনাবাহিনীর সহযোগিতা নেয়া হয়। কিন্তু সেনাবাহিনীর আসার খবর পেয়েই সেখান থেকে পালিয়ে যায় ডাকাত দল।
.png)
প্রত্যক্ষদর্শী শামিম জানায়, প্রথমে এক মহিলা এসে বাড়ির দাড়োয়ানের সঙ্গে কথা বলতে থাকে। এমন সময় তার সঙ্গে আরো কয়েকজন মহিলা চলে আসলো পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। আর এই সুযোগেই সেখানে ডাকাতদল বাড়িতে ঢুকে পরে। এরপরে তাদের ধরতে এলাকাবাসী সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করলে তাৎক্ষণিক সেনাবাহিনী সেখানে যায়। কিন্তু সেনাবাহিনীর আসার খবর পেয়ে ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়।