ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ঝরল ৩ প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১০, ৯ আগস্ট ২০২৪
সড়কে ঝরল ৩ প্রাণ
ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের কালাপুর পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাজমা বেগম (৪০), ফাহাদ আহমেদ (১২), হাসাইন আহমেদ (২২)। নিহতরা সবাই শ্রীমঙ্গল উপজেলার বরুনা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে একটি অটোরিকশা দিয়ে তারা উপজেলার বরুণা থেকে শ্রীমঙ্গল শহরের যাচ্ছিলেন। পথে কালাপুর এলাকায় একটি লোকাল বাস সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের স্থানীয়রা মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে আরো দুজন মারা যায়। বাকি দুজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

Advertisement

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আহমদ ফয়সল জামান বলেন, ঘটনাস্থলে একজন ও সদর হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!