ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম গাছে ঝুলছিল রশিদের নিথর দেহ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২৭ জুলাই ২০২৪
আম গাছে ঝুলছিল রশিদের নিথর দেহ
ফাইল ফটো

নাটোর সদর উপজেলায় আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল রশিদ নামে এক কৃষক।

শনিবার সকালে উপজেলার সিবদুরগ্রামে এক আম বাগান থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল রশিদ নাটোর সদর উপজেলার শিবদুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন।

Advertisement

জানা গেছে, কয়েক মাস ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল আব্দুল রশিদের। শুক্রবার বিকেলে অভিমান করে বাড়ি থেকে বের হন আব্দুল রশিদ। এরপর রাতে আর বাড়ি ফিরেননি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

শনিবার সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় আম গাছে ঝুলন্ত অবস্থায় রশিদের মরদেহ দেখতে পান স্থানীয় এক কৃষক। এরপর বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!