তার পরিবারের দাবি, নয়ন পাল বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছেন।
মৃত নয়ন পাল আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত নিধুবন পালের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন পাল বেশ কিছুদিন থেকে বিভিন্ন মানসিক রোগে ভুগছিলেন। এছাড়াও পারিবারিক অশান্তিতে ছিলেন। তিনি প্রতিদিনের মতো সবার সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাতে কোনো একসময় নয়ন ঘরের বাইরে যান। সকালে এলাকাবাসী দেখেন, নয়ন একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শোনা যাচ্ছে, নয়ন মানসিক রোগে ভুগছিলেন। তারপরও তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।