ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ শিকারে গিয়ে খালের পাড়ে পড়েছিল আপন ২ ভাইয়ের মরদেহ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৪
মাছ শিকারে গিয়ে খালের পাড়ে পড়েছিল আপন ২ ভাইয়ের মরদেহ
ফাইল ফটো

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নাদিম ও মো. এমাম নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, মাছ শিকার করতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের স্পর্শে তারা মারা গেছেন। 

শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাদিম ও এমাম উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন। 

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, নাদিম ও এমাম আপন ভাই। শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ শিকারে যান তারা। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে এক চাষি ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। ধারণা করা হচ্ছে, নাদিম ও এমাম ওই বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছেন। শনিবার সকালে জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেন স্থানীয়রা। 

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন বলেন, দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!