ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীর পাড়ে মিলল যুবকের মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪
নদীর পাড়ে মিলল যুবকের মরদেহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকার বাঁকখালী নদীর পাড় থেকে মো. ইলিয়াছ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার ভোরে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিরঘাট এলাকার বাঁকখালী নদী পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, ভোরে প্রথমে মরদেহটি দেখতে পান বোটের এক শ্রমিক। পরে খবর পেয়ে মরদেহদটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পলিশ।

Advertisement

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ইলিয়াছ খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনদিন আগে নিখোঁজ হন ইলিয়াছ। সকালে বাঁকখালী নদী পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!