বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি পুলিশের কাছে ময়নাতদন্তের জন্য হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত পাখি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজাউদ্দিন সোহাগ বলেন, চাচির পরিচয় দিয়ে এক নারী পাখিকে হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই তরুণী মৃত ঘোষণা করলে পরে ওই নারীকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়।
.png)
তিনি বলেন, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। তবে মেয়েটির ঘাড়ের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
পাংশা মডেল থানার ওসি স্বপন মজুমদার বলেন, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য নিহতের বাড়ি পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।