ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেম করে মুয়াজ্জিনকে বিয়ে, তরুণীর মরদেহ মিলল শৌচাগারে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৫ অক্টোবর ২০২৩
প্রেম করে মুয়াজ্জিনকে বিয়ে, তরুণীর মরদেহ মিলল শৌচাগারে
মো. ইউছুফ ও রহিমা আক্তার সুমি -ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম রহিমা আক্তার সুমি (১৯)।

তিনি চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর এলাকার মো. ইসমাইল হোসেনের মেয়ে এবং কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা মো. ইউছুফ মুয়াজ্জিনের স্ত্রী।   

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সেনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গনি মাস্টার পোল সংলগ্ন একটি ভাড়া বাসার শৌচাগার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

Advertisement

নিহত তরুণীর বড় ভাই আরাফাত জানান, গত ৫ মাস আগে সুমি প্রেম করে বিয়ে করেন কুমিল্লার মুরাদ নগরের ইউছুফ নামে এক মুয়াজ্জিনকে। ২ দিন যাবত সুমির ফোন বন্ধ ছিল। যোগাযোগ না থাকায় বড় ভাই আরাফাত বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ীতে সুমির ভাড়া বাসায় গিয়ে দেখেন দরজায় তালা দেওয়া। ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছে। তারপর বাড়ির মালিকের সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশে খবর দিলে তারা বসতঘরের শৌচাগার থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

গত ৩ অক্টোবর তাদের পরিবারের সঙ্গে সর্বশেষ ভিকটিমের যোগাযোগ হয়। ধারণা করা হচ্ছে, ওই দিন অথবা রাতের কোনো এক সময় হত্যাকাণ্ড সংঘটিত করে তার স্বামী পালিয়ে যান।  

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।    

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!