ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের বিয়েই কাল হলো রুহুলের

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৪ জুন ২০২৩
প্রেমের বিয়েই কাল হলো রুহুলের
রুহুল আমিন

কলেজছাত্র রুহুল আমিন। ৪ মাস আগে প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেন তিনি। রুহুলের শ্বশুর বাড়ি নিম্ন শ্রেণির হওয়ায় মেনে নেয়নি তার পরিবার। এরপর থেকেই শুরু ঝামেলা। পরিবারের আদরের সন্তান হয়ে যায় চোখের কাঁটা। পারিবারের সঙ্গে অভিমান করে নিজ ঘরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুহুল।

শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা পশ্চিম পাড়া এলাকায়। রুহুল ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের জালসা পশ্চিম পাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, প্রেম করে পরিবারের অমতে ৪ মাস আগে বিয়ে করেন রুহুল। রুহুলের শ্বশুর বাড়ি নিম্ন শ্রেণির হওয়ায় মেনে নেয়নি তার পরিবার। তারপর থেকেই ঝামেলা শুরু। পরিবারের আদরের সন্তান হয়ে যায় চোখের কাঁটা। ফলে পরিবারের সঙ্গে অভিমান করে নিজ ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শরিফ মফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!