ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সোহরাওয়ার্দী উদ্যানে আমগাছে ঝুলছিল তরুণীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৫, ২১ এপ্রিল ২০২৩
সোহরাওয়ার্দী উদ্যানে আমগাছে ঝুলছিল তরুণীর মরদেহ
ফাইল ফটো

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই ইকবাল হোসেন বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাকে গলায় ওড়না পেঁচিয়ে আম গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখি। 

Advertisement

তিনি বলেন, আমরা প্রযুক্তি সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। কিন্তু এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

সে এ এলাকায় ভাসমান হিসেবে থাকত বলে প্রাথমিকভাবে আমরা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!