ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ১৬ মার্চ ২০২৩
আবাসিক হোটেলে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে শারমিন আক্তার নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের হোটেল আল মারওয়া নামক আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শারমিন আক্তার গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে।

হোটেল আল-মারওয়ার কর্মচারী মিনহাজ জানান, মঙ্গলবার ভোরে একটি লাগেজসহ একা তাদের হোটেলে উঠেন ওই তরুণী। পরদিন বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনো সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়া পাওয়া না যাওয়ায় পরে ম্যানেজারসহ পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হুদা ও ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

Advertisement

সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, ওই তরুণী ঢাকা থেকে এসে মঙ্গলবার ভোরে হোটেল আল- মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেছিলেন। পরে হোটেল রুমের ভেতরে দীর্ঘসময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তরুণীর স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে আরো খতিয়ে দেখছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!