মৃত শাহানা সুলতানা রিমু (৩৮) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ মুছার স্ত্রী।
ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল হোসেন জানান, এক ছেলে ও এক মেয়ে প্রাইভেট পড়তে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সকাল ১০টার দিকে ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে জেনেছি। তার স্বামী প্রবাসী।
.png)
বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।