আসামি আব্দুল আলী নরসিংদীর মাধবী থানার মতি হত্যা মামলার আসামি। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আঠারবাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলী ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনায়নের বৈরাটী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ওসি মো. আমিনুল ইসলাম।
.png)
ওসি জানান, কয়েক বছর আগে নরসিংদীর মাধবীতে কাজে গিয়ে প্রতিবেশী চাচাতো বোনজামাই বৈরাটী গ্রামের আরব আলীর ছেলে মতি মিয়াকে খুন করেন আব্দুল আলী। এ ঘটনায় হত্যা মামলা হলে তিনি গ্রেফতার হন। ওই মামলায় গত ১৪ মাস ধরে আসামি আব্দুল আলী নরসিংদী কারাগারে বন্দি ছিলেন। এরপর চলমান আন্দোলনের জেরে নরসিংদী কারাগার ভাঙচুর হলে তিনি পালিয়ে যান।
গ্রেফতার হওয়া জেল পলাতক আসামিকে মঙ্গলবার (২৩ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ওসি মো. আমিনুল ইসলাম।