বুধবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া নরসিংদীর রায়পুরায় জহিরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি শফিকুল ইসলাম।
.png)
পুলিশ জানায়, গত ১৯ জুলাই নরসিংদীর কারাগারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় জেল খানা ভেঙে ৯ জঙ্গিসহ ৮২৬ জন কয়েদি জেল খানা থেকে পালিয়ে যান। এরমধ্যে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক মিয়া পালিয়ে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এসে তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বুধবার রাতে গোপন খবর পেয়ে শ্রীনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভৈরব থানার পুলিশ।
ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সূত্রে জানা যায় নরসিংদীর কারাগার থেকে পালিয়ে আসা পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ভৈরবের শ্রীনগর গ্রামে অবস্থান করছেন। এমন খবরে ভৈরব থানার পুলিশের একটি টিম পাঠিয়ে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নরসিংদী পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।