মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, বুধ ও বৃহস্পতিবার দেশের সব সরকারি-বেসরকারি অফিস চলবে। তবে অফিসের সময়সীমা হবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
.png)
তাছাড়া দেশের বাকি জেলাগুলোতে কারফিউ চলবে কি না, তা পরিস্থিতি বিবেচনায় স্ব স্ব জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।
এদিকে, রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান করছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। প্রয়োজন হলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সশস্ত্র বাহিনীর শক্ত অবস্থানের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।