ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাবির মামলায় কারাগারে প্যানেল মেয়র

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১৪ জুলাই ২০২৪
ভাবির মামলায় কারাগারে প্যানেল মেয়র
লালমোহন পৌরসভার প্যানেল মেয়র সাইফুল কবীর। ফাইল ফটো

ভাবির দায়ের করা মামলায় ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল কবীরকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।

রোববার (১৪ জুলাই) ভোলা আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. ফারুক হোসেন।

আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জানান, সাইফুল কবীরের বড় ভাই জিয়াউল কবির বরকত একজন প্রতিবন্ধী। তাদের মা নিজের জমি বিক্রি করে দুই ভাইকে যৌথভাবে ঘর করে দেন। তবে সাইফুল কবীর তার ওই ভাইকে ঘর থেকে নানাভাবে উৎখাতের চেষ্টা করছিলেন।

Advertisement

তিনি আরো জানান, এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল সাইফুল কবীর তার ভাই জিয়াউল কবির বরকত ও তার স্ত্রীকে মারধর করেন। ওই ঘটনায় সাইফুল কবিরসহ সাতজনকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন তার ভাবি জেসমিন আক্তার। ওই মামলায় হাজিরা দিতে সাইফুল কবীর আদালতে গেলে বিচারক মামলাটি আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!