ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বিচারকের আদেশ জালিয়াতি, পেশকার কারাগারে 

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৬:৫৫, ৭ জুলাই ২০২৪
বিচারকের আদেশ জালিয়াতি, পেশকার কারাগারে 
ন্দকার মোজাম্মেল হক জনি- ফাইল ফটো

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৯ এর বেঞ্চ সহকারী (পেশকার) খন্দকার মোজাম্মেল হক জনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে উপস্থিত করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনি নামে ঐ আদালতের বেঞ্চ সহকারীকে আটকের নির্দেশ দেন।

Advertisement

পরবর্তীতে একই আদালতের স্টেনোগ্রাফার মো. নূরে আলম বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জনি শেরে বাংলা নগর থানার এক মামলায় ২০২২ সালে ৯ মার্চ ও ২১ মার্চ দুটি ভিন্ন আদেশ নথিতে লিপিবদ্ধ করেন, যাতে করা স্বাক্ষর অত্র আদালতের বিচারকের নয়। এ মামলায় ২০২২ সালের ২১ মার্চ জাল স্বাক্ষরের মাধ্যমে প্রচারিত আদেশে আসামি অহিদুজ্জামানকে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারা অনুযায়ী মামলার কার্যক্রম স্থগিত করে মুক্তি প্রদানের আদেশ প্রদান করা হয়। 

বেঞ্চ সহকারী জনি ২০২৪ সালের ৪ এপ্রিল বিচারকের অগোচরে জালিয়াতি করে এক মামলার আসামি নাসির উদ্দিন ও আশিকুর রহমানকে প্রবেশন প্রদানের আদেশ কজলিস্ট ও কোর্ট ডায়েরিতে লিপিবদ্ধ করেন। আসামি খন্দকার মোজাম্মেল হক জনি  অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এমন অপরাধ করেছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!