মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার কুশুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিলন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার সাটুরিয়া উপজেলার গোলড়া কামতা এলাকার ৬০ জন যমুনা সেতু এলাকায় নৌ ভ্রমণে যান। সেখান থেকে ফেরার পথে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। সে সময় সবাই সাঁতরে তীরে উঠলেও তিন জন নিখোঁজ হন। পরবর্তীতে মিলনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজ বাকি দুইজনের খোঁজ চলছে।
.png)