মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম চালু হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।
.png)
তিনি জানান, গত ১৯ জুলাই শনিবার থেকে ২২ জুন পর্যন্ত চলমান জরুরি পরিস্থিতিতে অচলাবস্থার কারণে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সব আমদানি-রফতানি কার্যক্রম চারদিন বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল থেকে পূনরায় আমদানি রফতানি শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, চারদিন বন্ধের পর বিকেল সাড়ে ৩টায় আমদানি রফতানি শুরু হয়েছে। বিকেল ৫ পর্যন্ত আমদানিকৃত ১৫টি ট্রাক প্রবেশ করেছে এবং পাঁচটি ট্রাকে রফতানি করা হয়েছে। প্রায় সাড়ে চারশ ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এস আই) অমৃত অধিকারী জানান, চারদিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি চালু থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।