বন্দরের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।
কুদরত ই খুদা মিলন জানান, গত ১৫ জুন শনিবার থেকে ২১ জুন পর্যন্ত ঈদুল আজহা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।
.png)
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) অমৃত অধিকারী জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধের পর আমদানি-রফতানি চালু থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।