আবহাওয়া অফিস বলছে, শনিবার রাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত জেলার ৯০ মিলিমিটার বৃষ্টিপাত তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। কখনো ভারী আবার কখনো থেমে থেমে বৃষ্টি হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯০ মিলি লিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে বিভিন্ন স্থানে বজ্রপাতের পাশাপাশি বাতাসের বেগ বেশি ছিল। তাছাড়া এ এলাকায় টানা তাপদাহ গেলেও গত দুদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
.png)
এদিকে, গতকাল রাত থেকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বৃষ্টিপাতের কারণে কিছুটা স্বস্তি ফিরেছে জেলাজুড়ে।