এর আগে, রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে ভারতীয় খাসিয়াদের গুলিতে ওই ২ যুবক নিহত হন। এ নিয়ে সোমবার দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাউছার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রোববার সকালেও তারা ভারতে প্রবেশ করেন। বিকেলে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাউছার আহমদ মারা গেছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হোসেন। পরে পরিবারের সদস্যরা নবী হোসেনকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে সোমবার দিনভর দুই দেশের পতাকা বৈঠক করে রাত পৌনে ৮টার দিকে তাদের লাশ হস্তান্তর করে বিএসএফ।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, লাশ দুটি হস্তান্তর করেছে বিএসএফ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।