বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে কাপড়ের দোকান, কসমেটিক, স্বর্ণকার, জুতা, হার্ডওয়্যার, প্লাস্টিকের দোকানসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, নৌ-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের সহযোগিতা প্রশংসনীয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।