ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে জনশুমারিতে নারীর দাপট বেশি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ২৭ জুন ২০২৪
লক্ষ্মীপুরে জনশুমারিতে নারীর দাপট বেশি
জেলা প্রশাসক সম্মলেন কক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী লক্ষ্মীপুরে পুরুষের চেয়ে নারীর দাপট বেশি। অর্থাৎ মোট জনসংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৯৪৮ জনের মধ্যে নারী ১০ লাখ ২৪ হাজার ৭৬৩ জন। আর পুরুষ ৯ লাখ ১৩ হাজার ৯৯ জন। পরিসংখ্যান জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশি। এর মধ্যে তৃতীয় লিঙ্গের সদস্য ৮৩ জন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসক সম্মলেন কক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

প্রতিবেদনে বলা হয়, জেলায় খানার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ২৩৬। এর মধ্য গ্রাম ৩ লাখ ৪৬ হাজার ৬০ এবং শহর ১ লাখ ১৩ হাজার ১৭৬। বাসগৃহের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ১৩১। জেলায় মোবাইল ফোন ব্যবহার করে (১৫ বছরের ঊর্ধ্বে) ৭০.৫১ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহার করে ৪১.৮২ শতাংশ। বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ৯৯.২১ শতাংশ এবং বিদ্যুৎ বঞ্চিত ০.৭৯ শতাংশ। জনসংখ্যার ১৪ লাখ ৫৫ হাজার ৪৬৯ জন গ্রাম এবং ৪ লাখ ৮২ হাজার ৪৭৯ জন শহর বাস করেন।

Advertisement

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরার সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মো. সোহেল রানা, জেলা পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কৃষ্ণ পালসহ সরকারি বিকিনি পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!