লক্ষ্মীপুরে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলায় মো. শরিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানা ওসি সাইফউদ্দিন আনোয়ার। র্যাবের হস্তান্তরের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) র্যাব-১১ সদর থানায় হস্তান্তর করেন। এর আগে বুধবার রাতে চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন পূর্ব ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরিফকে গ্রেফতার করে র্যাব। জানা গেছে, গত ১০ জুন ভিকটিম কিশোরীর ভগ্নীপতি বাদি হয়ে সদর থানায় শরিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি শরিফ সমসেরাবাদ গ্রামের নুর নবী স্বপনের ছেলে। ভিকটিমও একই এলাকার বাসিন্দা।
.png)
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিশোরী তার বোনের শ্বশুর বাড়িতে থাকতো। আসামি শরীফ তাদের প্রতিবেশী। শরিফ ওই কিশোরীকে প্রায়শই কু-প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করতো। কিশোরীর ভগ্নীপতি কর্মসূত্রে চট্টগ্রামে থাকে। আর দু’বোন গ্রামের বাড়িতে থাকে। ৮ জুন ভিকটিমের বোন বাবার বাড়িতে যায়। সেই সুযোগে শরিফ ভিকটিমের মুখ চেপে ধরে বসত ঘর সংলগ্ন আখ ক্ষেতের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শরিফ।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ জানান, আসামি শরিফ পলাতক ছিল। তাকে গ্রেফতার করতে আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।