নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬) এবং একই গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০)। নিহত নাহিদ শেখ ও জাহিদ শেখ সহোদর।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। ঘটনাস্থলে আশেপাশের লোকজন ছুটে এসে আহত একজনকে দিনাজপুরের ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাহবুব রহমান জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।